শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করল বার্সেলোনা

এবারের দলবদলের মৌসুমটা পুরোপুরি তিক্ত অভিজ্ঞতাসম্পন্ন ছিলো বার্সেলোনার জন্য। প্রথমত, দলের অধিনায়ক লিওনেল মেসি ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন; যা নিয়ে নানান নাটকীয়তা চলে প্রায় দেড় সপ্তাহ ধরে। সেই ঝামেলা মিটিয়ে আরও এক মৌসুম বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন মেসি।

কিন্তু এরপর আবার দলের নতুন কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, টাকার অভাবে নিজের মনমতো দল সাজাতে পারেননি তিনি। এছাড়া বেশ কিছু খেলোয়াড়কে স্রেফ নামমাত্র মূল্যে বিক্রি করেছে বার্সেলোনা। সবমিলিয়ে ট্রান্সফার উইন্ডোর ব্যর্থতাটা বেশ বড় হয়েই দাঁড়াচ্ছিল বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউয়ের জন্য।

তবে এরই মাঝে একটি ইতিবাচক কাজ করতে পারলেন বার্তেমেউ। দলের চার খেলোয়াড় জেরার্ড পিকে, মার্ক টের স্টেগান, ফ্রেংকি ডি ইয়ং এবং ক্লেমেন্ত লংলের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। যেটিকে বার্তেমেউয়ের অন্যতম ভালো একটি পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে হারানোর পরপরই এ চার খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়নের খবর জানিয়েছে ব্লাউগ্রানারা। ম্যাচটিতে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন পিকে। তবে এটি তার চুক্তি নবায়নে কোনো প্রভাব ফেলেনি। স্প্যানিশ এ ডিফেন্ডারের সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।

তবে এ চুক্তির মেয়াদ তখনই বাড়বে, যখন ২০২১-২২ মৌসুমে ক্লাবের চাহিদামতো নির্ধারিত সংখ্যক ম্যাচ খেলতে পারবেন ৩৩ বছর বয়সী পিকে। বর্তমানে ক্লাবের হয়ে ১৩তম মৌসুমে থাকা পিকের নতুন বাইআউট ক্লজ ঠিক করা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

গত কয়েক মাস ধরেই স্টেগানের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করে যাচ্ছিল বার্সেলোনা। অবশেষে ২০২৫ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে এ জার্মান গোলরক্ষক। ২০১৪ সালে বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাখে থেকে এসেছেন স্টেগান। পিকের মতো তারও বাইআউট ক্লজ ঠিক করা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার ক্লেমেন্ত লংলের সঙ্গে থাকা চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে ব্লাউগ্রানারা। ২০১৮ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় আসার পর এখনও পর্যন্ত ৮৯টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এ ফুটবলার। তার বাইআউট ক্লজ করা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো।

লংলের মতো ২০২৬ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে ২৩ বছর বয়সী ডাচ মিডফিল্ডার ডি ইয়ংয়ের সঙ্গেও। গতবছর আয়াক্স থেকে বার্সেলোনায় এসেছেন ফ্রেংকি ডি ইয়ং। তার বাইআউট ক্লজ এখন ৪০০ মিলিয়ন ইউরো।

শুধু এ চারজনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েই ক্ষান্ত হবেন না বার্সা প্রেসিডেন্ট বার্তেমেউ; খুব শিগগিরই দলের আরও অনেক খেলোয়াড়ের চুক্তির মেয়াদ বাড়াবেন তিনি- এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর