বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার দফা দাবিতে যবিপ্রবি ছাত্রলীগের স্মারকলিপি

শিক্ষার্থীদের সেমিস্টার ফি’র উপর ৫০ শতাংশ ছাড় প্রদান, যাবতীয় বর্ধিত ও বিলম্বিত জরিমানা মওকুফসহ চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

বুধবার বেলা ১১ ঘটিকায় বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবি উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে জানানো হয়, শিক্ষার্থীদের সেমিস্টার ফি’র উপর কমপক্ষে ৫০ শতাংশ ছাড় প্রদান, যাবতীয় বর্ধিত ও বিলম্বিত জরিমানা মওকুফ, অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহনের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও অনলাইন ক্লাসে নেট ক্রয় ব্যয় বহুল হওয়ায় রুটিন মাফিক ক্লাস গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।

বৈশ্বিক মহামারী করোনার কারণে দেশের সকল প্রতিষ্ঠান গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। দীর্ঘ এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আর্থিক, মানসিক, চিকিৎসাজনিত, সামাজিক ও অনলাইন ক্লাস সংক্রান্ত সমস্যায় দিনানিপাত করছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে সেমিস্টার ভিত্তিতে উন্নয়ন ফি গ্রহন করা হয় যা বিভিন্ন রকম সহপাঠ্য কার্যক্রম ও আনুষঙ্গিক খাতে ব্যয় হয়ে থাকে। বিদ্যমান বাস্তবতা ও শিক্ষার্থীদের চলমান সঙ্কটের আলোকে চলতি বছরে শিক্ষাবর্ষে উন্নয়ন ফি গ্রহণ শিক্ষার্থী স্বার্থের পরিপন্থি। পাশাপাশি মহামারী করোনাকালীন সময়ে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সহপাঠ্য কার্যক্রম পরিচালনা সম্ভবপর না হওয়ায় চলতি সেমিস্টারে উন্নয়ন ফি গ্রহণ কোনোভাবে যৌক্তিক নয়।

স্মারকলিপি প্রদানের সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, তোমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং শিক্ষার্থীবান্ধব। এ দাবিগুলো পর্যালোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি, প্রশাসনের গৃহীত সিদ্ধান্তসমূহ তোমাদেরও পছন্দ হবে। অনলাইন ক্লাসের সময়সূচি বিপর্যয়ের বিষয়ে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যানদের সাথে আমি কথা বলব। শিক্ষকদের প্রতি আমার আহ্বান থাকবে, যখন তাঁরা ক্লাসের নেওয়ার সময় দেবেন, তখনই যেন ক্লাস নেন। শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে সেমিস্টার ফি যৌক্তিক পর্যায়ে মওকুফের বিষয়ে অচীরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহীদ মসিয়ূর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও নাজমুস সাকিব, ইংরেজি বিভাগ ছাত্রলীগ সভাপতি রুহুর কুদ্দুস রোহিত, পিএমই বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক খন্দকার, কামরুল হাসান শিহাব, আল আমিন, নুসরাত ফেরদৌসী লিয়া, ফাহিম মোর্শেদ, সাব্বির হোসেন, জাহিদ হাসান, জুয়েল রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা