শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চালবোঝাই ট্রাকে মিললো দেড় কোটি টাকার হেরোইন

রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি চালবোঝাই ট্রাক থেকে দেড় কেজি হেরোইনসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

সোমবার (৩০ মে) দিবাগত রাতে নিউমার্কেট থানার নীলক্ষেত মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাউল আলী (৩২) ও আব্দুল হাকিম (৪০)।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলক্ষেত মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

রাত ১১টার দিকে সন্দেহভাজন একটি চালবোঝাই ট্রাক তল্লাশি করে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, ট্রাকের কেবিনে বসার সিটের নিচে লুকিয়ে রাখা এক কেজি ৪২০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৪২ লাখ টাকা।
আটকরা নিত্য নতুন বিভিন্ন কৌশলে পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্পমূল্যে হেরোইন ক্রয় করে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রি করতেন।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী