শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা এলাকায় শুভ নামে ছয় বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে মদন চন্দ্র ভৌমিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মদন চন্দ্র জেলার সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবা রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চত করছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ অক্টোবর বিকেলে সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের শ্রী সুকুমার চন্দ্রের ছেলে শুভকে গাছ থেকে গাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আসেন মদন চন্দ্র।

পরে সন্ধ্যায় শুভকে শ্বাসরোধ করে হত্যা করে একই গ্রামের ভবানী চন্দ্রের বাঁশঝাড়ে মরদেহ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় শুভর বাবা শ্রী সুকুমার চন্দ্র বাদী হয়ে মদন চন্দ্র ও তার বাবা কুটিশ্বর ভৌমিক এবং মা সুমতি রানীকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামি মদন চন্দ্র পলাতক রয়েছেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মদন চন্দ্রের বাবা ও মাকে খালাস দিয়েছেন আদালত।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ