বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিকিৎসার জন্য যাওয়ার পথে ট্রাক-অ্যাম্বুলেন্স সং-ঘর্ষ; রাজগঞ্জের একই পরিবারের ৩জন নিহ-ত

হেলাল উদ্দিন, মনিরাপুর (যশোর) : ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের শ্রমজীবি মোঃ রহমতুল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৩), মেয়ে রুকাইয়া আক্তার নীলা (৩২) এবং জামাতা কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০)।
মিজানুর রহমান একটি আরআরএফ এনজিওর ফরিদপুরের মধুখালি শাখার ব্যস্থাপক ছিলেন।
আহত হয়েছেন- নিহত মিজানুর রহমানের বোন বিউটি বেগম (৩০) ও অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণপদ দাস (৫৫)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়- শনিবার সকালে যশোর থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। এতে চালকসহ পাঁচজন যাত্রী ছিলেন। এর মধ্যে মিজানুর রহমান অসুস্থ ছিলেন। হাজী অ্যাম্বুলেন্স সার্ভিস নামের ওই অ্যাম্বুলেন্সটি মুনসুরাবাদ এলাকায় পৌছালে ঢাকার দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত ও চালকসহ দুজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাক রেখে, পালিয়ে গেছে ট্রাক চালক।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন- ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। পলাতক ট্রাক চালককে আইনের আওতায় আনার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

এদিকে, এদিন বিকাল ৪টার পর মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদ মাঠে অ্যাম্বুলেন্সে করে তিনটি লাশ আনার পর হাজার হাজার মানুষ তাদের একনজর দেখতে আসে এবং মাগরিফ নামাজের পর রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনজনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। এরপর নিশানকে রাজগঞ্জে পারিবারিক কবরস্থানে এবং নিশানের বোন এবং বোনাইকে কেশবপুর চালতিবাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই পরিবারের তিন তাজা প্রাণ নিহত হওয়ার ঘটনায় রাজগঞ্জ এলাকায় চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন- ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মনিরামপুরের একই পরিবারের তিন জনের মত্যুর খবর আমাদের কেউ জানায়নি। নিহতদের পরিবার কোন আইনী সহায়তা চাইলে আমরা সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করব।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি