বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ কংগ্রেস মহাসচিব ইয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি : ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. মো. ইয়ারুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তার পক্ষে এডিসি (সার্বিক) ও জেলা নির্বাচন কর্মকর্তা আজ শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনোনয়ন পত্র গ্রহণ করেন।

বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিগত দিনে কয়েকটি দলের প্রার্থীরাই ঘুরেফিরে তালা-কলারোয়ায় নির্বাচিত হয়েছেন। তবে তারা তালা-কলারোয়ার উন্নয়নে উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখেননি।

এ্যাডঃ ইয়ারুল ইসলাম আরও বলেন, তিনি নির্বাচিত হলে তালা-কলারোয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি এলাকার প্রতিটি সেবা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতায় এনে সব ধরণের নাগরিক সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিকে চান।

এলাকার যুব সমাজের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করার কথা বলে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, তিনি তালা-কলারোয়ার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সর্বাধিক গুরুত্ব দিতে চান। যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও বিদেশে পাঠাতে প্রতিটি ইউনিয়নে তিনি প্রকল্প গ্রহণ করতে চান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে তালা-কলারোয়ার প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। তাছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে তিনি প্রতিটি ওয়ার্ডে খেলাধুলা ও বিনোদন কেন্দ্র স্থাপন করবেন এবং এ ব্যাপারে প্রবাসীদেরকে এলাকার উন্নয়নে বিভিন্নভাবে সম্পৃক্ত করবেন।

মনোনয়ন পত্র জমাদানের সময় এ্যাডঃ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের আহবায়ক মোঃ আলিমুর রহমান, সদস্য সচিব মোঃ আদম আলী, সদর উপজেলা কংগ্রেসেন আহবায়ক মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহবায়ক অধ্যাপক নাজমুস সাদত, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মাস্টার আতিয়ার রহমান, কবি হায়দার আলী শান্ত, আতিকুর রহমান মিন্টু প্রমুখ।

উল্লেখ্য এ্যাড. মো. ইয়ারুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন নিয়মিত আইনজীবী। কলারোয়া উপজেলার ৫নং কেড়াগাছী ইউনিয়নের আইচপাড়ায় জন্ম গ্রহণকারী ইয়ারুল ইসলাম স্থানীয় হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি কলেজে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু