মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীন নয়, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এখন ভারত

চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকার শীর্ষ স্থান দখল করেছে ভারত। বুধবার প্রকাশিত জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সর্বশেষ সমীক্ষায় এ তথ্য উঠে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ইউএনএফপিএর সমীক্ষায় দেখা গেছে, ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। আর যা চীনের ১৪২ কোটি ৫৭ লাখ। অর্থাৎ চীনের চেয়ে ভারতের জনসংখ্যা প্রায় ২৯ লাখ বেশি। ১৯৫০ সাল থেকে জাতিসংঘ জনসংখ্যাবিষয়ক তথ্য সংগ্রহ ও প্রকাশ করা শুরুর পর এবারই প্রথম চীনের জনসংখ্যাকে ছাড়াল ভারত।

ইউএনএফপিএর সমীক্ষায় বলা হয়, ভারতের এ বিপুল জনসংখ্যার এক-চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম, ৬৯ শতাংশের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে আর বাকি ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। যদিও জনসংখ্যার ব্যাপারে সাম্প্রতিক উপাত্ত নেই ভারতের। দেশটির সর্বশেষ জনসংখ্যা জরিপ হয়েছিল ২০১১ সালে।

অন্যদিকে, চীনে নানা কারণে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া কর্মক্ষম মানুষের অভাব দেখা দিচ্ছে। দেশটির বিভিন্ন এলাকায় জন্মহার বৃদ্ধির ঘোষণাও দেওয়া হয়েছে, কিন্তু জনসংখ্যা হ্রাসের হার কমানো যাচ্ছে না।

ইউএনএফপিএর প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক জনসংখ্যার গতিপ্রকৃতি প্রতিনিয়তই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ এমন দেশে বসবাস করছে, যেখানে জন্মহার অনেক কম। আবার ভারতসহ আটটি দেশ ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির ৫০ শতাংশের জন্য দায়ী হবে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!