সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চ্যাম্পিয়ন্স লিগে ফের হোঁচট বার্সার

জিতে গেলেই নিশ্চিত হয়ে যেতো দ্বিতীয় রাউন্ডের টিকিট। বেনফিকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে ঘরের মাঠে জয়ের পাল্লাই ছিল ভারী। কিন্তু পারলো না জাভি হার্নান্দেজের নতুন বার্সেলোনা, পয়েন্ট খুইয়ে এখন প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় তারা।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে বেনফিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। পুরো ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা, করেছে অন্তত ১৪টি আক্রমণ, লক্ষ্য বরাবর ছিল তিনটি শট। কিন্তু একটিতেও মেলেনি গোল।

গ্রুপপর্বে বেনফিকার সঙ্গে প্রথম সাক্ষাতের ম্যাচে ০-৩ গোলে হেরেছিল বার্সা। এবার ঘরের মাঠে সুযোগ পেয়েও প্রতিশোধ নিতে পারলেন না মেমফিস ডিপাই, সার্জিও বুসকেটস, ফ্রেংকি ডি ইয়ংরা। বার্সাকে হতাশায় ডুবিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বেনফিকা।

ই গ্রুপে পঞ্চম রাউন্ড শেষে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। তাদের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত। সমান ম্যাচে এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে তলানিতে এরই মধ্যে বিদায় ঘটে যাওয়া ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভ।

ফলে লড়াই এখন বার্সা ও বেনফিকার মধ্যে। পাঁচ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৭ পয়েন্ট, সমান ম্যাচে বেনফিকার পয়েন্ট ৫। তাই বলে বার্সা এগিয়ে রয়েছে ভেবে স্বস্তিতে থাকার সুযোগ নেই। কেননা দুই দলেরই গোল ব্যবধান সমান (-৪)।

শেষ ম্যাচে বার্সার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ আর বেনফিকা খেলবে কিয়েভের বিপক্ষে। এই ম্যাচে বেনফিকা জিতলে হয়ে যাবে ৮ পয়েন্ট। অর্থাৎ বায়ার্নের বিপক্ষে বার্সেলোনার সামনে জয়ব্যতীত আর কোনো পথ খোলা নেই। উড়তে থাকা বায়ার্নের বিপক্ষে কী করবে জাভির নতুন বার্সা, সেটিই দেখার।

একই রকম সংবাদ সমূহ

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন