শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছয় কোটি টাকা আত্মসাৎ: সাতক্ষীরা মেডিকেলের চার ঠিকাদারসহ আট জনের বিরুদ্ধে চার্জশিট

আবু সাঈদ, সাতক্ষীরা : সফটওয়্যার যন্ত্রপাতি সরবরাহ না করেও ছয় কোটি টাকা আত্মসাৎ অভিযোগ করা মামলায় ঠিকাদার ও সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক কর্মচারী সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র (চার্জসিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগপত্রের এজার নামীয় আসামিদের মধ্যে চারজন ও তদন্তে নতুন করে আসা চার জনের নামে এই অভিযোগ পত্র অনুমোদন দেয় কমিশন। শিগগির অভিযোগ পত্রটি আদালতে দাখিল করা হবে বলে জানান দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম।

দুদক সূত্রে জানা যায়, অভিযোগ পত্রের নাম থাকা এজহার নামীয় চার আসামি হলেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মার্কেটাইল ট্রেড ইন্টারন্যাশনাল এর যৌথ মালিক মোঃ আব্দুস সাত্তার সরকার ও মোঃ হাসান হাবিব, বেঙ্গল সাইন্টিফিক এন্ড সার্জিক্যাল এর মালিক মোঃ জাহির উদ্দিন সরকার ও ইউনিভার্সেল ট্রেড কর্পোরেশনের মালিকই মোঃ আসাদুর রহমান। মারা যাওয়ায় এজহার নামীয় সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ শাহজাহানের নাম বাদ দেয়া হয়। তদন্তে নাম আসায় অভিযোগ পত্র ভুক্ত করা হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মদ রুহুল কুদ্দুস, ইএনটি বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার নারায়ণ প্রসাদ সান্যাল, শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোঃ শামসুর রহমান ও মেডিকেল কলেজটির স্টোর কিপার হাসান হাবিব।
অভিযোগপত্রে বলা হয়েছে ২০১৭/ ১৮ অর্থবছরে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম কেনার সঙ্গে যথোপযুক্ত ও যুক্তিক কারণ এবং চাহিদা ছাড়া পিএসিএস নামে একটি সফটওয়্যার সহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেয়া হয়। দরপত্র অংশ নিয়ে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে বেঙ্গল সাইন্টিফিক এন্ড সার্জিক্যাল কোম্পানি ও মার্কেটাইল ট্রেড ইন্টারন্যাশনালকে দরপত্র মূল্যায়ন কমিটি রেসপন্সিপ এবং ইউনিভার্সেল ট্রেড কর্পোরেশনকে নন রেসপন্সিভ বিবেচনা করা হয়। কাগজ-কলমে দরপত্র অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠান পৃথক দেখা গেলেও বাস্তবে দর প্রস্তাব দাখিলকারী প্রতিষ্ঠান গুলোর মালিক মূলত মোঃ জাহের উদ্দিন সরকার। এর মধ্যে মার্কেন্টাইল ট্রেন ইন্টারন্যাশনাল জাহিরুদ্দিন সরকারের বাবা মোঃ আব্দুস সাত্তার সরকার ও তার ছেলে মোহাম্মদ আহসান হাবিবের যৌথ নামে এবং ইউনিভার্সাল ট্রেড জাহিরুদ্দিনের ভগ্নিপতি মোঃ আসাদুর রহমানের নামে। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে একে অপরের যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে সিন্ডিকেট করে সাজানো দরপত্র দাখিল করে পি এ সিএস নামক সফটওয়্যার সহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহ না করে, সরবর দেখিয়ে সরকারি ৬ কোটি ৬ লাখ ৯৯ টাকা আত্মসাৎ করেছেন। ২০১৯ সালের ৩১ শে অক্টোবর দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান ঠিকাদারি প্রতিষ্ঠানের চারজন ও সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়কে আসামী করে মামলা করেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন