বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবদুর রহিম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২১ মার্চ) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

গ্রেফতারকৃত আবদুর রহিম শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই টঙ্গীর খাঁপাড়া এলাকার মারকাজুল উম্মাহ আল-ইসলামী বাংলাদেশ নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিল গ্রেফতারকৃত শিক্ষক। রোববার (২০ মার্চ) রাতে পড়ানোর কথা বলে মাদ্রাসার বোর্ডিং থেকে ভুক্তভোগী ওই শিশুকে ওই শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে সেখানে জোরপূর্বক তাকে বলাৎকার করে ওই শিক্ষক।

এ ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে ভয়ভীতিও প্রদর্শন করেন ওই শিক্ষক। সোমবার সকালে শিশুটির বাবা শিশুটিকে দেখতে এস শারীরিক অবস্থা খারাপ দেখে শারীরিক অসুস্থতার কথা জানতে চায়। ঘটনার বিস্তারিত শিশুটি তার বাবাকে জানায়। পরে শিশুটির বাবা থানা পুলিশকে অবগত করন। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ওই শিক্ষক পালিয়ে যায়।

পরে সোমবার দিনভর তথ্যপ্রযুক্তি ও সোর্সের তথ্যমতে রাজধানীর বেশকিছু এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী