বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বরণ

মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার আলিয়া মাদ্রাসা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রশিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহর সভাপতিত্বে এবং আলিয়া মাদ্রাসা শাখার সেক্রেটারি হাফেজ আবু সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদ।

এসময় নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদানের মাধ্যমেই সীমাবদ্ধ নন; বরং তিনি সমাজ পরিবর্তনের অগ্রদূত। নতুন শিক্ষকদের যোগদানে মাদ্রাসার একাডেমিক ও নৈতিক মান আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”

নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা এই অভ্যর্থনার জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান এবং বলেন, “এ ধরনের সম্মানসূচক আয়োজন আমাদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাবে।”

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন