বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা, গুম খুনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা, গুম ও খুনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। বুধবার (২১ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় শহরের কে- লাইন কাউন্টারের সামনে হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজজ্জামান সজিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। এসময় বক্তব্য রাখেন, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির আহবায়ক মাছুম বিল্লাহ শাহীন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা যুবদলের সহ সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান,পৌর স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু রহমান, রুহুল আমিন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন।

এসময় জেলা ছাত্রদল ও জেলা যুবদলের উপজেলার, ইউনিয়নসহ সকল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল