বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষাকের প্রাইভেট বাণিজ্য

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা। জানা গেছে, বিগত কয়েক বছর ধরে বিদ্যালয়টি উপজেলা ও জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। কিন্তু অত্র বিদ্যালয়ের দুইজন সহকারী শিক্ষক মফিজুর রহমান এবং বিপ্লব কুমার ঘোষের প্রাইভেট বাণিজ্যে ছাত্রছাত্রী অভিভাবকদের অসহায় হয়ে পড়েছেন। একাধিক অভিভাবকের অভিযোগ ওই দুই শিক্ষক ১ম থেকে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীকে জনপ্রতি মাসিক ১ হাজার টাকা গ্রহণ করেন। এছাড়া বাড়িতে স্পেশাল পড়াতে গেলে জনপ্রতি দিতে হয় ৫ হাজার টাকা। অভিযোগ আছে বিদ্যালয় শুরু হওয়ার পূর্বে এবং ছুটিরপর চাকুরিরত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চালানো হয় এই প্রাইভেট বাণিজ্য। এ কাজের জন্য বিদ্যালয়ের পাশ্ববর্তী বাড়ি ভাড়া নিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে এ বাণিজ্যে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট এ পড়ানোর ফলে শ্রেণি কক্ষে নামমাত্র পাঠদান করেন ওই দুই শিক্ষক। যার কারণে বিষয় ভিত্তিক পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে বহু সাধারণ শিক্ষার্থী। অপরদিকে এলাকার শিক্ষিত বেকাররা জানান, সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের নীতামালা অনুযায়ী কোচিং বা প্রাইভেট বাণিজ্য করা নিষেধ থাকলেও বিনাবাধায় এ কাজ চালিয়ে যাচ্ছেন কিছু শিক্ষক। এতে করে আমরা শিক্ষিত বেকাররা বঞ্চিত হচ্ছি। সেই সাথে শিক্ষার মান নষ্ট হচ্ছে।
এবিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুর রহমান জানান, আমি বাড়িতে বাড়িতে গিয়ে কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পাঠদান করি। কোচিং বা এক সাথে অনেকগুলো শিক্ষার্থীকে পড়ায় না।
অপর শিক্ষক বিপ্লব কুমার ঘোষের কাছে জানতে চাইলে জানান, অনেক স্কুলেল শিক্ষকরা প্রাইভেট পড়ায়। তাই আমিও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে স্কুলের পাশে একজনের বাসায় পড়ায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ শাহজাহান আলী জানান, এধরণের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানের সাথে কথা বলে বিষয়টি খোঁজ নিব।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন