বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুলিয়া এলাহি বক্স মাদ্রাসায় নিয়োগের নামে সুপারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসায় লাইব্রেরিয়ান ও ইনফরমেশন সায়েন্স এবং নৈশ্যপ্রহরী পদে নিয়োগ দেওয়ার নামে ৫ লক্ষাধীক লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ ভূক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস চাকুরি দেওয়ার নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে মোট অংকের টাকা গ্রহণ করে। যার মধ্যে শশাডাঙ্গা গ্রামের আবু বক্কার সিদ্দিককে লাইব্রেরিয়ান ও ইনফরমেশন সায়েন্স পদে নিয়োগ দেওয়ার নামে ২ লাখ টাকা এবং নৈশ্যপ্রহরী পদে উত্তর পারুলিয় গ্রামের আব্দুর রশিদের কাছ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করে। কিন্তু নিয়োগ না দিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে নিয়োগ দিতে না পেরে ওই টাকা ফেরত দেওয়ার কথা জানান সুপার আব্দুল কুদ্দুস। এরপর একাধিক বার সময় নিয়ে ভূক্তভোগীদের টাকা ফেরত না দিয়ে উল্টো হয়রানি করতে থাকে মাদ্রাসার সুপার। বিষয়টির সমাধান না হওয়ায় উপায় না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করে ওই দুই ব্যক্তি।
ভূক্তভোগী আব্দুর রশিদ জানান, মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস চাকুরি দেওয়ার নামে প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে আমার কাছ থেকে ৬ বছর পূর্বে ৩ লাখ টাকা গ্রহণ করে। আমি বড় আশা নিয়ে জমি ও গরু বিক্রি করে তার কাছে টাকা জমা দেই। কিন্তু তিনি আমাকে নিয়োগ না দিয়ে বেশি টাকার বিনিময়ে অন্য প্রার্থীকে চ‚ড়ান্ত করেছে। একদিকে আমাকে মিথ্যা আশা দিয়ে দিনের পর দিন প্রতারণা করে করে আসছে। অপরদিকে আমার প্রদানকৃত টাকা ফেরত না দিয়ে হয়রানি করে যাচ্ছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি এসব টাকা উত্তোলন করেই নিজের স্বজনদের নামে বহু সম্পদের মালিক হয়েছেন তিনি। মাদ্রাসার সুপার ধুরন্ধর হওয়ায় বছরের পর বছর অপরাধ করে সবকিছু ম্যানেজ করে স্বপদে বহাল আছে। আমরা তার এই কাজের শাস্তি ও প্রদানকৃত টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে অভিযুক্ত সুপার আব্দুল কুদ্দুস জানান, টাকা নেওয়ার বিষয়টি সত্য। আমি মাদ্রাসাটি প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত বহু বাধা অতিক্রম করে মাদ্রাসাটি পরিচালনা করছি। আমি তাদের প্রতিশ্রæতি দিয়ে উক্ত পদে নিয়োগ দিতে পারিনি। কিন্তু তাদের প্রদানকৃত টাকা ফেরত দিব, সে জন্য আমাকে সময় দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসায় লাইব্রেরিয়ান ও ইনফরমেশন সায়েন্স এবং নৈশ্যপ্রহরী পদে নিয়োগ দেওয়ার নামে অর্থ আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা