শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছয় ঘণ্টার চেষ্টায়ও খোঁজ মেলেনি রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে ডুবে যাওয়া ছাত্রের

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে নৌকা থেকে লাফিয়ে পড়ে নিখোঁজ কলেজ ছাত্রের প্রায় ছয় ঘণ্টা উদ্ধার তৎপরতা চলার পরও সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে সে ডুবে যায়।

খবর পেয়ে দুপুর একটার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাঁওড়ে উদ্ধার কাজে নামেন। কিন্তু তারা কোনো সন্ধান দিতে না পারায় খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল তিনটা ৩৫ মিনিটের দিকে তিনজন ডুবুরি বাঁওড়ে নামেন। তাদের সাথে কাজ করছেন মণিরামপুর ইউনিটের আটজন ফায়ারম্যান।

বিকেল পাঁচটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি।

শোয়েব হাসান যশোর সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি যশোরের আরবপুর এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে যশোরের একটি কোচিং সেন্টার থেকে ১৮ জন কলেজ শিক্ষার্থী রাজগঞ্জ বাজার-সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন। এরপর তারা সবাই জেলাপ্রশাসক ভাসমান সেতুর তীর হতে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছুলে শোয়েব, তন্ময় ও রিয়াদ তিনবন্ধু সাঁতার কাটতে নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে তন্ময় ও রিয়াদ তীরে উঠে আসলেও নিখোঁজ হন শোয়েব।

রাজগঞ্জ ক্যাম্পের এএসআই আজমল হোসেন বলেন, নিখোঁজ ছাত্রের সন্ধানে কাজ চলছে।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিম বলেন, দুপুর একটার দিকে আমরা বাঁওড়ে উদ্ধার কাজে নেমেছি। ব্যর্থ হয়ে খুলনা থেকে আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তিনজন ডুবুরি বাঁওড়ে নেমেছেন এবং প্রায় ছয় ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে সন্ধান মেলেনি নিখোজ ছাত্র শোয়েব হাসানের। আজকের মত উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত