শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনকল্যাণে কাজ করতে চায় সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের ‘মা’ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে বিশিষ্ট ব্যবসায়ী শংকর কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিন্দু মুসলিম আমরা সকলে ভাই ভাই। আপনাদের ও আমাদের জন্মভূমি এবং নাড়ীপোতা বাংলাদেশে। আমরা আপনাদেরকে কখনও সংখ্যালঘু ভাবি না। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক চেতনার বিকল্প নেই।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নূর ইসলাম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক তনুপ কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ব্রহ্মরাজপুর ইউনিয়নের সভাপতি কানাই লাল সাহা, সমাজকমী জুলফিকার আলী, ব্রহ্মরাজপুর কালভৈরব মন্দিরের পুরোহিত আশীষ কুমার বসু প্রমুখ।

জগদ্ধাত্রী পূজায় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলী নারী ও পুরুষ ভক্তরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী