বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণের রায় মেনে নেওয়ার সাহস আ.লীগের নেই: এ্যানি

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘদিন ধরে অবৈধ আওয়ামী লীগ সরকারকে বিদায় করার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু তারা এত বেহায়া, এত নির্লজ্জ— স্বাভাবিক ভোটে জনগণের রায় মেনে নেওয়ার সাহস তাদের নেই। ক্ষমতায় থেকে দুর্নীতি আর দুঃশাসন নিয়ে তারা ব্যস্ত।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় সভা মঞ্চের জন্য জেলা কৃষক দলের পক্ষ থেকে বিএনপিকে একটি ডায়াস উপহার দেওয়া হয়।

তিনি বলেন, সুযোগ-সুবিধা পেয়ে র্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনী তাদের পাহারা দিয়ে রেখেছে। এমন অবস্থায় আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হয়েছে। এ চাপে সরকার ব্যাপকভাবে ভীত।

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামের একপর্যায়ে আমাদের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। তবু আমরা লক্ষ্মীপুর ছেড়ে যাইনি। কিন্তু ২০১৩ সালের ১২ ডিসেম্বর জনগণের তোপের মুখে পড়ে লক্ষ্মীপুর থেকে র্যাব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। র্যাব বাহিনী এখন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। আমরা রাজনীতি করি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা আমির হোসেন চাষী, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ শতাধিক নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোটবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন