শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনপ্রিয়তার অনন্য নজির, করোনায় মৃত্যুর ২ সপ্তাহ পরও মেয়র নির্বাচিত!

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের প্রকোপে বিশ্বে প্রতি মুহূর্তে ঘটছে নানা ধরনের আবেগময় ঘটনা।
এমনই একটি ঘটনা ঘটল রোমানিয়ায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যাওয়ার পরও নির্বাচনে বিশাল জয় পেয়েছেন দেশটির এক মেয়র!

খবর বিবিসি ও রয়টার্সের।

মৃত্যুর দুই সপ্তাহ পরও এতটুকু জনপ্রিয়তা কমেনি আয়োন আলিমানের। সমর্থকদের কাছে যেন তিনি এখনও জীবিত! তৃতীয়বারের মতো রোমানিয়ার দক্ষিণাঞ্চলের দেভেসেলু গ্রামের মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। যেনতেন জয় নয়, মোট ভোটের ৬৪ শতাংশই পেয়েছেন আলিমান।

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১৫ সেপ্টেম্বর রাজধানী বুখারেস্টে মৃত্যু হয় আলিমানের।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, ব্যালট পেপার আগেই ছাপানো হয়ে যাওয়ায় ব্যালট পেপার থেকে তার নাম প্রত্যাহার করা যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যেহেতু বিজয়ী আলিমান বেঁচে নেই তাই সেখানে আবার নির্বাচন আয়োজন করা হবে।
নির্বাচনের ফল ঘোষণার পরই স্থানীয়রা তার সমাধিতে গিয়ে সম্মান প্রদর্শন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গ্রামবাসীদের বিশাল একটি দল আলিমানের সমাধিপ্রস্তর ঘিরে ভিড় করে দাঁড়িয়ে আছেন।

তাতে এক এক গ্রামবাসী বলেন, “এটা তোমার জয়।”

আলিমানকে নিয়ে স্থানীয় এক টেলিভিশনকে এক নারী সমর্থক বলেন, “আমাদের জন্য তিনি ছিলেন সত্যিকারের মেয়র। তিনি গ্রামটাকে আগলে রাখতেন। সব ধরনের আইনকানুন মানতেন। তাকে আবার মেয়র হিসেবে দেখব না, এটা আমি ভাবতে পারছি না।”

নৌবাহিনীর সাবেক অফিসার আলিমান ছিলেন বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি’র সদস্য।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী