বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতির পিতার বিমার চাকরির সুবাদেই ছয় দফা পেয়েছিল দেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা কোনো বিশেষজ্ঞ দলের সৃষ্টি নয়, বরং এ দলিল জাতির পিতা এককভাবেই প্রণয়ন করেছিলেন।

মঙ্গলবার (১ মার্চ) সকালে রাজধানীর বিআইসিসি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

এ সময় বিমা খাতকে ডিজিটালাইজড করার তাগিদ দেন সরকারপ্রধান।

তিনি বলেন, সবার জীবনব্যবস্থার সুরক্ষা দিতেই সর্বজনীন পেনশন চালু করা হচ্ছে।

ষাটের দশকে পূর্ব পাকিস্তানে চলছিল আইয়ুর খানের শাসনামল। রাজনীতি নিষিদ্ধের ওই সময়েই ১৯৬০-এর ১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু বিমা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন আলফা লাইফ ইনস্যুরেন্সে। জেলায় জেলায় বিমার কাজের আড়ালেই তিনি চালিয়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ড।

তাৎপর্যপূর্ণ সেই দিনের স্মরণে ২০২০ থেকে পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস। এ বছর ৫ বিশিষ্টজনকে বিমা সম্মাননার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেওয়া হয় প্রতিবন্ধীদের জন্য চালু করা ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমার’ দলিল।

দেশের বিমার ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার বিমার চাকরির সুবাদেই ছয় দফা পেয়েছিল দেশ।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই প্রশ্ন করেন ছয় দফাটা কে লিখল, কীভাবে লিখল, কারা কারা ছিল, হয়তো অনেক বিশেষজ্ঞ ছিল কিন্তু বিষয়টা সেটা না। এই আলফা ইনস্যুরেন্সের অফিসে বসেই বঙ্গবন্ধু শেখ মুজিব এটা রচনা করতেন আর এটা টাইপ করেছিল মোহাম্মদ হানিফ। দিনের পর দিন তিনি বসে বসে এই ছয় দফাটা প্রণয়ন করেন। ইনস্যুরেন্স কোম্পানিতে সুন্দর একটা পরিবেশ পেয়েছিলেন বলেই তার পক্ষে এটা প্রণয়ন করা সম্ভব হয়েছিল।

বিমা খাতে সেবার দুয়ার আরও সম্প্রসারিত করার উদ্যোগ নিতে বলেন সরকারপ্রধান।

তিনি জানান, দেশবাসীকে সুরক্ষিত জীবনের নিশ্চয়তা দিতেই সর্বজনীন পেনশন চালু করছে সরকার।

তিনি বলেন, বিমা খাতটি সম্পূর্ণ ডিজিটালাইজড এবং অটোমেশনে আনতে হবে। বিমা বিষয়টা আরও ভালোভাবে প্রচার হওয়া দরকার। সর্বজনীন একটা পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি। আসলে আমাদের ছোট দেশ, বিশাল জনসংখ্যা কিন্তু এ জনসংখ্যার জন্য তাদের একটি সুরক্ষিত জীবন দেওয়া। প্রত্যেকের জীবন-জীবিকার চালুর মতো একটা সুন্দর ব্যবস্থা আমাদের সমাজে হবে, অর্থনৈতিকভাবে হবে সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রতিটি পরিকল্পনা নিচ্ছি।

বিমা দাবি নিষ্পত্তিতে গ্রাহক হয়রানি বন্ধে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যক্তিপর্যায়ে সচেতন থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর