বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার সম্মেলনে শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে। গত এক দশক ধরে প্রতিবছর প্রায় ৭% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এমনকি বিশ্বব্যাপী করোনা মহামারীর কঠিন সময়ও বাংলাদেশ ২০২০ সালে ৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৪% হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। বর্তমানে বাংলাদেশের জিডিপির ৩০% এরও অধিক আসছে শিল্পখাত থেকে।

শিল্পমন্ত্রী ২৯ নভেম্বর জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)’র ১৯তম সধারণ সম্মেলনে (The 19th General Conference of the UNIDO) ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে এসব কথা বলেন। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনিডোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন। প্রায় ১৭০টি সদস্য দেশের মন্ত্রীবর্গ, প্রতিনিধিবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ইউনিডোর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিউনেশিয়ার মোহামেদ মাজঘানি (Mohamed Mazhhani)-কে শিল্প মন্ত্রী অভিনন্দন জানান।

অন্তর্ভূক্তিমূলক এবং টেকসই শিল্পায়নে ইউনিডোর কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। করোনা ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়ান্টের কারণে বিশেষত স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের গতিশীলতা কমে গেছে। এ বিষয়গুলো থেকে উত্তরণে ইউনিডোর সহযোগিতা বেশি করে প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, টেকসই শিল্পায়ন, হাইটেক পার্ক স্থাপন, রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সাধন করছে। আমরা ‘ডিজিটাল বাংলাদেশ’কর্মসূচি বাস্তবায়ন করছি; যা জাতীয় ও স্থানীয় পর্যায়ে দ্রুত গতি লাভ করেছে। জাতি হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারী নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবার সঠিক পথেই এগুচ্ছি। এই উন্নয়নে তিনি ডি-২০সহ UNIDO এর সহযোগিতা কামনা করেন।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী