বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিকিরণের আয়োজনে...

জাতীয় সংগীত প্রতিযোগিতা’র পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরার তালার শাহাজাদপুরে সমাজভিত্তিক সংগঠন ‘বিকিরণ’ কতৃক জাতীয় সংগীত প্রতিযোগিতা’র পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে বিকিরণ কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়৷

বিকিরণের চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন (পাঁপড়ি), খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (লাল্টু), প্রফেসর ড. এ এইচ এস এম কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, প্রভাষক রাজিব হোসেন (রাজু), বীর মুক্তিযোদ্ধা শেখ আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক তরুণ কুমার দাশ প্রমুখ৷

প্রধান অতিথি ঘোষ সনৎ কুমার বলেন, বিকিরণ বরাবরই ব্যতিক্রমধর্মী আয়োজন করে। এ আয়োজনটিও ছিলো অনন্য। শুদ্ধস্বরে জাতীয় সংগীত আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার জাতীয় সংগীতকে শুদ্ধভাবে চর্চার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছেন৷ যা সত্যিই প্রশংসনীয়৷

অনুষ্ঠানের সভাপতি বিকিরণ চেয়ারপার্সন একে হিরু বলেন, জাতীয় সংগীতের শুদ্ধ চর্চা আমাদের জন্য খুবই প্রয়োজন। শুদ্ধস্বরে এ সংগীত না গাইতে পারলে দেশের প্রতি ঠিকমতো সম্মান দেখানো হয় না। আমরা একাত্তরের মুক্তিযোদ্ধায় জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা রেখেই ঝাপিয়ে পড়েছিলাম।

উল্লেখ্য, এসময় বিকিরণের আয়োজনে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংগীত প্রতিযোগিতায় স্থানীয় ৪ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫ টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা দলগতভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় মাধ্যমিক স্তরে শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রথম, কেএসডি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দ্বিতীয় এবং দক্ষিণ শাহাজাতপুর দাখিল মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করে। পাশাপাশি প্রাথমিক স্তরে পশ্চিম খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় এবং উত্তর শাহাজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।

একই রকম সংবাদ সমূহ

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং ক্যাম্পাসে নিরাপদ ওবিস্তারিত পড়ুন

  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন