সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিতলেই মিলবে র‍্যাংকিংয়ের শ্রেষ্ঠত্ব

বাংলাদেশ সময় রাত ১১টায় তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে নেয়ায়, সিরিজের বিজয়ী নির্ধারণে এই ম্যাচের ফলাফল কোনো ভূমিকা রাখবে না। ফলে অনেকের চোখেই এটি এখন ডেড রাবার বা নিয়ম রক্ষার ম্যাচ।

তবে এই নিয়ম রক্ষার ম্যাচেরই আবার রয়েছে অন্যরকম গুরুত্ব। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা দুই দলের সামনে রয়েছে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করার। আর সেজন্য জিততে হবে সাউদাম্পটনে হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচটি।

এ সিরিজটি শুরুর আগে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের দুই নম্বরে ছিল ইংল্যান্ড এবং শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। সমীরকণটা এমন ছিল, যদি তিন ম্যাচ সিরিজে অসিদের হোয়াইটওয়াশ করতে পারে ইংল্যান্ড, তাহলে তারাই হবে নতুন এক নম্বর দল। অন্যদিকে অন্তত একটি ম্যাচ জিতলেই শীর্ষস্থান নিজেদের দখলেই রাখবে অস্ট্রেলিয়া।

এমন সমীকরণ মাথায় রেখে সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ দুইটি জয় পেয়েছে ইংল্যান্ড। যার ফলে সিরিজের শেষ ম্যাচেও পরিষ্কার ফেবারিট ভাবা হচ্ছে ইয়ন মরগ্যানের দলকে। আর সেটি হলে অসিদের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে বসবে ইংলিশরা।

আইসিসি র‍্যাংকিংয়ের সোমবারের আপডেট অনুযায়ী, সমান ২৭৩ করে রেটিং রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। তবে অস্ট্রেলিয়ার (৫৭২৪) চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে থাকায় শীর্ষে রাখা হয়েছে ইংল্যান্ডকে (৫৭৩৬)। তবে এই সমতা কেটে যাবে মঙ্গলবার রাতে সিরিজের শেষ ম্যাচের পরই।

আজকের ম্যাচটিতে ইংল্যান্ড জিতলে তাদের নামের পাশে যোগ হবে আরও ২ রেটিং, অস্ট্রেলিয়ার ঝুলি থেকে কমবে ৩ রেটিং। ফলে ইংল্যান্ডের হবে ২৭৫ রেটিং আর অসিদের হবে ২৭০। ম্যাচের ফল অস্ট্রেলিয়ার পক্ষে গেলে তারা পাবে ২ রেটিং, ইংলিশদের কমবে ২; তখন ২৭৫ রেটিং নিয়ে ওপরে থাকবে অস্ট্রেলিয়া। দুই নম্বরে থাকা ইংল্যান্ডের হবে ২৭০ রেটিং পয়েন্ট।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি