সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিম করে পেশি বানানো পুরুষের জন্য দুঃসংবাদ!

জিম করে পেশি বানানো পুরুষদের জন্য এলো এক দুঃসংবাদ!
গবেষকরা বলছেন, নারীরা সঙ্গী হিসেবে জিমে যাওয়া পেশিবহুল পুরুষদের চেয়ে হালকা মেদযুক্ত পুরুষদের বেশি পছন্দ করেন।

ইউনিভার্সিটি অব সাদার্ন মিসিসিপির নতুন একটি গবেষণায় এমটি দাবি করা হয়েছে। এতে বলা হয়, নারীরা সন্তানের বাবা হিসেবে জিম করা পেটানো শরীরের চেয়ে হালকা মেদযুক্ত পুরুষদের বেশি যোগ্য বিবেচনা করেন।

যদিও মনে করা হয়, জিম করা পেটানো শরীর (জিম বডস) বেশি আকর্ষণীয়।

তবে এ ধরনের পুরুষরা সঙ্গী ও শিশু লালন-পালনের ক্ষেত্রে নারীদের কাছে সর্বনিম্ন স্কোর পেয়েছেন।

এ গবেষণায় অংশ নেয় ৮০০ নারী। তাদের মেদবিহীন থেকে ক্রমান্বয়ে হালকা মেদযুক্ত পুরুষদের দেখানো হয়। সেখানে হালকা মেদযুক্ত পুরুষরা তাদের পছন্দের শীর্ষে ছিলেন।

আর জিম করা পুরুষরা তাদের পছন্দের সর্বনিম্ন তালিকায় ছিলেন।
কিন্তু কী কারণে হালকা মেদযুক্ত পুরুষদের বেশি পছন্দ করেন নারীরা?

গবেষণায় দেখা যায়, হালকা মেদযুক্ত পুরুষদের কিছু ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে নারীদের তাদের পছন্দের শীর্ষে রাখেন। এর মধ্যে কয়েকটি হলো- এমন পুরুষ শিশুদের সঙ্গে হৃদ্যতাপূর্ণভাবে মতবিনিময় করে, তারা সন্তানদের নতুন নতুন জিনিস শেখানোর চেষ্টা করে।

আর জিম বডসদের নেতিবাচক কিছু বৈশিষ্ট্য রয়েছে। তা হলো- তারা মনে করে শিশুরা বিরক্তিকর, তারা শিশুদের প্রতি কঠোর মনোভাব বা কঠিনভাবে পরিচালনা করে।

জিমে যাওয়া ও শরীর গঠনের প্রতি একটা ঘোরের (অবসেশন) মধ্যে তারা থাকেন। তাদের মানসিকতাকে ‘বহুগামিতার কৌশল’ বলে অভিহিত করা যায়।
সূত্র: দ্য গার্ডিয়ান

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিশেষবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী
  • খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান