বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আব্দুল্লাহ’র বাড়িতে বিএনপির ঈদ উপহার

বেনাপোল প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত বেনাপোলের কৃতি সন্তান শহীদ আব্দুল্লাহ’র পরিবারের নিকট ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে বেনাপোল বড়আঁচড়া গ্রামে শহীদ আব্দুল্লাহ’র বাড়িতে যেয়ে পরিবারের নিকট ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: নাসিম জামান রিফাত, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।

ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বলেন, ‘আমার সন্তান ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখা পড়া করতো। আশা ছিল ছেলে লেখাপড়া শেষ করে একটা চাকরী করে আমাদের শেষ বয়সে দেখাশোনা করবে। সে আশা পূরন হলো না। তাঁর মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। বর্তমানে তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার ন্যায়বিচার চাই।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন