রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলে বসে ধর্ষণ মামলার আসামি পেলেন নৌকার মনোনয়ন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউপির বর্তমান চেয়ারম্যান মীর লিয়াকত আলী। ২০১৭ সালে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর লিয়াকত আলীর খাসকামরায়বোলতলী স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।

এ ঘটনায় সিরাজদিখান থানায় ছাত্রীর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই ধর্ষণ মামলার আসামি হওয়ায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত চেয়ারম্যান মীর লিয়াকত আলীকে জেলহাজতে পাঠান। বর্তমানে তিনি জেলেই রয়েছেন। এ খবর স্বাভাবিক আর সেই সঙ্গে পুরানো।

তবে নতু আর অবাক করে দেওয়ার খবর হলো জেলে বসে নৌকার মনোনয়ন পেয়েছেন ধর্ষণ মামলার মীর লিয়াকত আলী। মঙ্গলবার (২৩ নভেম্বর) চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত যেসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে তিনি রয়েছেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. লুত্ফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মীর লিয়াকত আলী সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়নটির আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি বর্তমানে জেলে আছেন বলে আমরা অবগত আছি। তার পক্ষে তার ছেলে চতুর্থ ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন জমা দেন। আমরা অন্যদের সঙ্গে তার নামের তালিকাটিও কেন্দ্রে পাঠাই এবং সেখানেও আমরা উল্লেখ করে দিই যে তিনি বর্তমানে জেলে আছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ তাকে কোলা ইউনিয়নে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে নাম ঘোষণা করেছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার আবুল বাশার জানান, তিনি (লিয়াকত) ধর্ষণ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছুদিন ছিলেন। বর্তমানে তিনি জেলে আছেন, না জামিনে রয়েছেন তা তার জানা নেই।

লিয়াকত আলীর ছোট ভাই মীর জুয়েল জানান, তার বড় ভাই লিয়াকত কিছুদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কথা বলতে পারছেন না। তার ফোন বন্ধ। সুস্থ হয়ে শিগগিরই তিনি এলাকায় ফিরবেন।
তথ্যসূত্র: বিডি-প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার