শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টমেটো বেশি খেলে যেসব মারাত্মক রোগ হতে পারে

সালাদ হিসেবেই সবচেয়ে বেশি টমেটো খাওয়া হয়। পাকা লাল টমেটো দেখতেও যেমন সুন্দর; খেতেও মজা। কাঁচা কিংবা পাকা দু’ভাবেই টমেটো খাওয়া যায়।

খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার। তবে টমেটো বেশি খেলে শরীর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পরিমিত টমেটো না খেলে শরীরে নানা রোগের ঝুঁকি বাড়ে।

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। এ ছাড়াও এ সবজিতে চার রকমের ক্যারোটিনয়েড বা ভিটামিন এ আছে। এই ক্যারোটিনয়েড বা ভিটামিন এ ত্বক ও চোখের সুস্থতা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

তবে অবশ্যই পরিমিত টমেটো খেতে হবে। কারণ টমেটোতে থাকা বিভিন্ন উপাদান হজমের সমস্যা থেকে শুরু করে কিডনির রোগ পর্যন্ত হতে পারে। বেশি টমেটো খাওয়ার কয়েকটি পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন-

>> টমেটোতে রয়েছে ম্যালিক ও সাইট্রিক অ্যাসিড আছে। যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড বা অম্লের প্রবাহ সৃষ্টি করে। এ কারণে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়।

>> যারা পেটের পীড়ায় ভোগেন; তাদের অতিরিক্ত টমেটো খাওয়া থেকে দূরে থাকা উচিত।

>> টমেটোতে হিস্টামিন নামের এক ধরনের উপাদান আছে। যা থেকে ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে। টমেটো অতিরিক্ত খেলে মুখ, জিহ্বা ও মুখের ফোলাভাব, হাঁচি, গলার জ্বালা ইত্যাদি মারাত্মক লক্ষণ দেখা দিতে পারে।

>> অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর হতে পারে। কারণ টমেটোতে আছে ক্যালসিয়াম ও অক্সালেট। যা সহজেই শরীর থেকে বের হয় না। এগুলো শরীরে জমা হতে শুরু করলেই কিডনিতে পাথর জমে।

>> বেশি মাত্রায় টমেটো খেলে গেঁটে বাত দেখা দিতে পারে। কারণ এতে সোলানিন নামক বিশেষ অ্যালকালয়েড থাকে। এ যৌগ কোষে ক্যালসিয়াম তৈরির জন্য দায়ী। এ যৌগের পরিমাণ বেড়ে গেলে তা প্রদাহ তৈরি শুরু করে।

>> টমেটোতে থাকা লাইকোপেন অতিরিক্ত মাত্রায় শরীরে জমা হলে লাইকোপিনোডার্মিয়া নামের একধরনের সমস্যা দেখা দিতে পারে। রক্তে লাইকোপেন বেড়ে গেলে ত্বকের রং বদলাতে শুরু করে। প্রতিদিন ৭৫ মিলিগ্রামের বেশি লাইকোপেন গ্রহণ করা উচিত নয়।

>> টমেটোতে সালমোনেলা নামের একধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে। এটি ডায়রিয়ার জন্য দায়ী।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত