শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, টাইগারদের ইতিহাস গড়ার দিন আজ

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে অসংখ্য রেকর্ড। শ্রীলংকার বিপক্ষেও অনেক রেকর্ড গড়া হয়েছে। কিন্তু লংকানদের বিপক্ষে একটি রেকর্ড এখনো নিজেদের করে নিতে পারেননি টাইগাররা। সেটি হলো ওয়ানডে সিরিজ জয়। প্রায় ১৯ বছর ধরে শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে আসছে বাংলাদেশ। বর্তমানে নবম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছে দুই দল। ২০০২ সালের আগস্ট থেকে খেলে আসা গত আটটি সিরিজের মধ্যে একটিতেও জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।

অবশ্য দুটি সিরিজে ড্র করার গৌরব রয়েছে। এবার লংকানদের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষা। আজ দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের হারাতে পারলেই নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। কেননা প্রথম ওয়ানডেতে ৩৩ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের জার্সিধারীরা। আজ আরেকটি সাফল্য হাতছানি দিচ্ছে তাদের।

শ্রীলংকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচে দুটি পরিবর্তন হয়েছে।

চূড়ান্ত একাদশ থেকে বাদ পড়েছেন মিঠুন। দ্বিতীয় ওয়ানডের একাদশে তার পরিবর্তে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে ফিরে গিয়েছিলেন মিঠুন।

অপরদিকে, মোসাদ্দেক দীর্ঘ দিন ধরে নজরে থাকলেও চোটের কারণেই সুযোগ পাননি। নিউজিল্যান্ডে শেষ ম্যাচটিতে বিপদে পড়ে চোট নিয়েই খেলেছিলেন এই অলরাউন্ডার।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?