রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিভিতে নেই লা লিগা, অ্যাপে দেখা যাবে ‘এল ক্লাসিকো’

এখন আর টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় না স্প্যানিশ লা লিগার কোনো খেলা। কোনো টিভি চ্যানেলের সঙ্গে চুক্তি না করে লা লিগার সম্প্রচার সত্ত্ব বিক্রি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কাছে। যে কারণে লা লিগার সব ম্যাচ এখন দেখতে হয় ফেসবুক লাইভের মাধ্যমে।

তবে নতুন মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ অর্থাৎ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের আগে ভক্ত-সমর্থকদের জন্য এক সুখবরই দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। এখন থেকে শুধু ফেসবুক লাইভে নয়, অ্যান্ড্রয়ের অ্যাপের মাধ্যমেও দেখা যাবে লা লিগার ম্যাচগুলো।

প্রাথমিকভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে ‘লা লিগা ইস্পেস’ নামের অ্যাপটি। যেখানে সরাসরি লা লিগার ম্যাচ উপভোগ করা যাবে। এছাড়া এতে থাকছে প্রাসঙ্গিক পরিসংখ্যান, সাম্প্রতিক নানা ঘটনা এবং শেষ মুহূর্তের অনেক তথ্য। আগের সব এল ক্লাসিকো নিয়ে বিভিন্ন তথ্য, উল্লেখযোগ্য ঘটনাসহ আরও অনেক কিছুই পাওয়া যাবে এই অ্যাপে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অ্যাপ চালুর কারণ জানালেন লা লিগার ভারতীয় উপমহাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোসে আন্তনিও কাচাজা।

যেখানে তিনি বলেন, ‘বাংলাদেশ ফুটবলপ্রেমীদের দেশ। আমরা দেখেছি এ দেশে লা লিগার অনেক ভক্ত। লা লিগার ফেইসবুক পেজে প্রায় ৫০ লাখ ভক্তের সঙ্গে যুক্ত হওয়া এবং তাদেরকে ম্যাচ উপভোগের সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত। এল ক্লাসিকো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লড়াইগুলোর একটি এবং আমরা মনে করি, ভক্তদের ম্যাচ উপভোগের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ও মানসম্পন্ন ফুটবল কন্টেন্ট উপহার দেওয়ার জন্য লা লিগা ই-স্পেস অ্যাপ চালু করার এখনই সময়।’

গত ১৯ অক্টোবর (সোমবার) থেকেই যাত্রা শুরু করেছে লা লিগার এই নতুন অ্যাপ। মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচটি হবে আগামী শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায়। নিজেদের ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে বার্সেলোনা।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর