শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে চমকে যুক্তরাষ্ট্রের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দিল যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি নবম আসরে সবচেয়ে বড় অঘটন ঘটাল আমেরিকা। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল বিশ্বকাপের সহ আয়োজকরা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডালাসের গ্রান্ড প্যারিস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। মাত্র ২৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩০ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

টার্গেট তাড়া করতে নেমে অধিনায়কে মোনাঙ্ক প্যাটেলের ফিফটি আর আন্দ্রেস গৌস, অ্যারন জোস্ন এবং নীতিশ কুমারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র।

তখন ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১৮ রান করে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির সুপার ওভারে ৩টি ওয়াইড বল করেন। ২টি ওয়াউড বলে দৌড়ে প্রান্ত বদল করেন দুই ব্যাটার। একটি ওয়াইড বলে বাড়তি ২ রান নেন তারা। সুপার ওভারে অতিরিক্ত ৭ রান খরচ করে পাকিস্তান।

জয়ের জন্য সুপার ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৯ রান। ইফতিখার আহমেদের উইকেট হারিয়ে ১৩ রানের বেশি করতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে জিতে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর