শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজারের রামুতে মাছ ধরার জালে উঠে এলো ভাই-বোনের নিথর দেহ

কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলবী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলবী পাড়া গ্রামের প্রবাসী আব্দুল্লাহ ছেলে সাত বছরের রিহাব ও পাঁচ বছরের মেয়ে মারিয়া।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাসমত উল্লাহ মৌলবী পাড়াস্থ ট্রেনের লাইন সংলগ্ন একটি ব্রিজের মুখে খালে জাল ফেলেন। এ সময় তার জালে ওই দুই শিশুর মরদেহ আটকে যায়। জালে মরদেহ দেখতে পেয়ে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার দিয়ে পালিয়ে যান। পরে মরদেহ দুটি উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে শিশু দুটিকে একসঙ্গে এলাকায় ঘুরতে দেখেছেন স্থানীয়রা। সন্ধ্যায় ট্রেনের রাস্তা সংলগ্ন ব্রিজের মুখের একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান। তিনি বলেন, আমার ইউনিয়নের মৌলভি পাড়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রামু থানা পুলিশের ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানাননি।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান