শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের নীতি পাল্টাতে দ্রুত নির্বাহী আদেশ জারির পরিকল্পনা বাইডেনের

আগামী বছরের ২০ জানুয়ারি শপথ নিয়ে জরুরি ভিত্তিতে একাধিক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে নির্বাচিত হন তিনি। পুরনো প্রশাসনের নেয়া অনেক নীতিতেও আসবে আমূল পরিবর্তন। বাইডেন গুরুত্বপূর্ণ ইস্যুগুকে আগ্রাধিকার দিয়ে তার হোয়াইট হাউসের যাত্রা শুরুর পরিকল্পনা করছেন।

বাইডেনের প্রচারণা শিবির এবং গেল কয়েক মাসের নির্বাচনী সভায় বাইডেন জানিয়েছেন, তিনি প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাবেন। বিশ্বস্বাস্থ্য সংস্থায়ও ওয়াশিংটনকে যুক্ত করবেন। মুসলিম অধ্যুষিত দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বাইডেন। ড্রিমার্স প্রকল্প পুনস্থাপন করবেন তিনি। যে প্রকল্পের মাধ্যমে ছোট বেলায় কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে যাওয়া অবৈধ শিশুরা দেশটিতে থাকার সুযোগ পেয়ে আসছিল।

ক্ষমতার পালাবদলে অনেক কিছুতেই পরিবর্তন আসে। ট্রাম্প থেকে বাইডেনের ক্ষমতা বুঝে নেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন বিচার থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ রয়েছে। বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিনদের অতীত ঐতিহ্য তিনি পুনঃপ্রতিষ্ঠা করবেন। যা মার্কিন ইতিহাসে একটি চমকপ্রদ ঘটনা হতে যাচ্ছে।

মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোতে বাইডেনের শীর্ষ উপদেষ্টার নেতৃত্বে কয়েকশ’ ট্রানজিশনাল কর্মকর্তা কাজ করছেন। কীভাবে গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে গেলো কয়েক মাস ধরে কাজ করছেন তারা। বাইডেনের নির্বাচনী ইশতিহারেও সে পরিকল্পনা তুলে ধরা হয়েছে। যেগুলো ক্ষমতা গ্রহণের পর দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

সোমবার করোনা ভাইরাস মোকাবিলায় টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন বাইডেন। করোনা ভাইরাস মোকাবিলাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে চিহ্নিত করেছেন তিনি। কয়েকদিনের মধ্যেই টাস্কফোর্সের বৈঠক হতে যাচ্ছে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রাশসন কমিশনের সাবেক জেনারেল সার্জন বিবেক মুর্তি এবং ডেভিড কেসেলার যৌথভাবে সভাপতিত্ব করবেন।

বেশ কয়েকটি কেন্দ্রীয় সংস্থা পুনর্গঠন এবং নতুন কিছু নিয়মনীতি প্রবর্তন করতে চাচ্ছেন বাইডেন। তার ঘনিষ্ঠরা বলছেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে নির্বাহী আদেশ জারি করাকে বেছে নেবেন বাইডেন। বিশ্বমঞ্চে বাইডেন একটি ভিন্ন মাত্রা প্রতিষ্ঠা করতে পারেন বলেও প্রত্যাশা তাদের।
তথ্যসূত্র: সময় টিভি নিউজ

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল