সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্প আসলেই কানাডা দখল করতে চান: ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্প আসলেই কানাডার নির্দিষ্ট কিছু এলাকা অধিগ্রহণ করতে চান। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ট্রুডো আরও বলেন, কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে।

লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্রদের এসব পণ্য সরবরাহ করে থাকে।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এই সিদ্ধান্ত আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কানাডা নিয়ে বিদ্রূপ করেই যাচ্ছেন ট্রাম্প।

কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য ও ট্রুডোকে গভর্নর হওয়ার কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, শুল্ক নিয়ে কানাডার দুশ্চিন্তা এখনো কমেনি। তাই টরন্টোয় ব্যবসায়ী প্রতিনিধি ও নিজ দল লেবার পার্টির নেতাদের নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রুডো।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টরন্টোয় ওই সম্মেলনে মাদক কারবার বন্ধ, সীমান্তে নিরাপত্তা জোরদার, অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এই আলোচনার পর ট্রুডো সেখানে উপস্থিত ব্যবসায়ী ও নেতাদের বলেন, ট্রাম্পের কানাডা অধিগ্রহণের হুমকি সত্যিকারের। এটা শুধু কানাডার কাছ থেকে বাণিজ্য-সুবিধা নেওয়ার জন্য নয়।

ট্রুডো বলেন, আমাদের খনিজ সম্পদ সম্পর্কে তারা (ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা) জানেন। এই সম্পদ থেকে তারা সুবিধা পেতে পারেন, সেটাও তারা জানেন। এই সম্পদ নিজেদের করার ক্ষেত্রে ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথ হলো কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা।

এদিকে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমেরিকান বন্ধুরা জানেন যে, তাদের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সঙ্গে তাদের জাতীয় নিরাপত্তার জন্যও কানাডাকে প্রয়োজন। যে কোনো হটকারী সিদ্ধান্ত কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না।
সূত্র: দ্য গার্ডিয়ান

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট