বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী পালিত “১৬ দিন কর্মসূচি” উপলক্ষে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বিশেষ সচেতনতা উদ্যোগ গ্রহণ করেছে B4RL প্রকল্প। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা চত্বরে একটি র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী, শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও সচেতনতামূলক বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

র‍্যালি ও মানববন্ধন শেষে সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে B4RL প্রকল্পের প্রতিনিধিরা জানান– ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ধরে স্কুল, পরিবার ও কমিউনিটি পর্যায়ে ধারাবাহিক সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। ডিজিটাল যুগে নারীর বিরুদ্ধে অনলাইন হয়রানি, সাইবারস্টকিং, ব্ল্যাকমেইল, ভুয়া ছবি ছড়ানো ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে—যা কিশোরী ও তরুণীদের শিক্ষা, আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে বলে তারা উল্লেখ করেন।

তারা জানান, এ বছর বিশেষভাবে কিশোরী শিক্ষার্থী, মা–অভিভাবক ও কমিউনিটির সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল সহিংসতার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্কুলভিত্তিক সেশনে কিশোরীদের জন্য নিরাপদ অনলাইন আচরণ, প্রাইভেসি সেটিংস, সাইবারবুলিং চেনা, সহায়তা চাইবার উপায় এবং নিজেকে সুরক্ষার কৌশল শেখানো হবে। অপরদিকে কমিউনিটি সেশনে মা–অভিভাবক, শিক্ষক, নারী নেত্রী ও যুব স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিবারিক ও সামাজিক পর্যায়ে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, CEDIO যুব স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে ইউনিয়নভিত্তিক ক্যাম্পেইন, পোস্টার বিতরণ, গ্রুপ আলোচনা ও সোশ্যাল মিডিয়া প্রচার চলবে। তারা ডিজিটাল নিরাপত্তা, করণীয় এবং আইনি সহায়তা সম্পর্কে সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তথ্য পৌঁছে দেবে।

প্রকল্পের প্রতিনিধিরা আরও বলেন, “ডিজিটাল সহিংসতা নারীর বিরুদ্ধে সহিংসতারই একটি আধুনিক রূপ, যা তাদের সম্ভাবনা সীমিত করে ও আত্মবিশ্বাস নষ্ট করে। তাই ১৬ দিনের প্রতিটি দিন আমরা স্কুল থেকে পরিবার, পরিবার থেকে কমিউনিটিতে একই বার্তা পৌঁছে দিতে চাই—এখনই ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সংবাদ সম্মেলনে হাফিজসহ B4RL প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ