শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢোল হাতে নিয়ে ‘গ্যাসের দাম’ প্রচারে মন্ত্রী

এবার জাতীয় নির্বাচনের আগে গ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এ খবর বাড়ি বাড়ি গিয়ে ঢোল পিটিয়ে প্রচার করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার। খবর- হিন্দুস্তান টাইমসের

এর আগে টানা রান্নার গ্যাসের দাম বাড়া নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়েছিল মোদি সরকার।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার কলকাতার বাঁকুড়ায় বদড়া গ্রামে ঢাক বাজিয়ে গ্যাসের দাম কমানোর প্রচার চালাতে দেখা গেছে ড. সুভাষ সরকারকে।
তবে তার এমন কাজের সমালোচনা করতেও ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দলটির বক্তব্য— ‘এসব হলো মানুষকে বোকা বানানোর নাটক।’

এদিকে বুধবার কেন্দ্রীয় সরকার নির্দেশ জারি করে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ২০০ টাকা ও উজালা গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪০০ টাকা কামানোর কথা ঘোষণা দেওয়া হয়। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখেই মোদি সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।

দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, রাখি ও ওনাম উপলক্ষ্যে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

অপরদিকে এ খবর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকার মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে ঢোল পিটিয়ে প্রচার করেন। শুধু তাই নয়, এখনো যারা গ্যাসের কানেকশন পাননি তাদেরও বিনামূল্যে নতুন কানেকশন দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সুভাষ সরকার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাখি পূর্ণিমার দিনে দেশের মহিলাদের বড় উপহার দিলেন। গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ২০০ টাকা ও উজালা যোজনায় সিলিন্ডারপ্রতি ৪০০ টাকা কমানো হয়েছে। এর পাশাপাশি ৭৫ লাখ পরিবারকে বিনামূল্যে নতুন গ্যাসের কানেকশন দেওয়া হবে। প্রতিটি ব্লকে প্রায় ৮০০ করে বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হবে।

গ্যাসের দাম কমানো নিয়ে সুভাষ সরকারের অভিনব প্রচার কর্মসূচির কটাক্ষ করেছেন তালডাংরার তৃণমূল সংসদ সদস্য অরূপ চক্রবর্তী।

তিনি বলেন, ‘সুভাষ সরকার ভালোই নাটক জানেন। কারণ গ্যাসের দাম কমেছে বলে রাস্তায় ঢাক পেটাচ্ছেন। মোদি সরকার আসার পরেই ৪০০ টাকার গ্যাসের দাম ১২০০ টাকা হয়ে গেল। কিন্তু ৮০০ টাকা তো কমল না। মাত্র ২০০ টাকা কমল। এখনো ৬০০ টাকা গ্যাসের দাম বেড়েই আছে।’

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা