তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’


“যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”—এই বৈচিত্র্যময় প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বানে সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬’।
সোমবার (৯ নভেম্বর) সকালে অ্যাক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে এবং সিডো (SEDO) সংস্থার বাস্তবায়নে এ মেলার আয়োজন করা হয়। ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় মেলাটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘অ্যাকশনএইড বাংলাদেশ’। শহরের অভিজাত ‘তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট’ (লেকভিউ)-এ দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য সম্প্রীতি র্যালি সোমাবার সকাল সাড়ে ৯টায় কামালনগর ঈদগাহ ময়দান থেকে একটি সুসজ্জিত ‘সম্প্রীতি র্যালি’ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লেকভিউ রিসোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় তরুণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
উদ্বোধন ও আলোচনা সভা সিডো (SEDO) সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
মেলার মূল চেতনা ‘সামাজিক সংহতির জন্য সংযোগ স্থাপন’ (Connecting Dots for Social Cohesion)-কে তুলে ধরে অতিথিরা বলেন, “শান্তি মানে কেবল সংঘাতের অনুপস্থিতি নয়; শান্তি হলো পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, আলোচনার পরিবেশ তৈরি, বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ স্থানীয় সাংবাদিক ও জেলা মন্দির কমিটির নেতৃবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
”যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধবিস্তারিত পড়ুন


