মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তরুণীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্য কারাগারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে এক তরুণীকে (১৮) ধর্ষণের চেষ্টায় হেলাল হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে তরুণীর বাবার করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গ্রেফতার হেলাল হোসেন ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই এলাকার মৃত নূরুল হকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হেলাল মেম্বার ওই তরুণীকে টেলিফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। সোমবার রাতে কথা আছে বলে তিনি ওই তরুণীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

ভুক্তভোগী তরুণী জানান, স্থানীয় ইউপি সদস্য হেলাল গত কয়েক মাস ধরে তার মোবাইলে নানা ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আসছিলেন। সোমবার রাতে তাকে ফোন করে কথা আছে বলে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে মেম্বারকে হাতেনাতে আটক করে। এ সময় তিনি বিভিন্ন সময়ের বেশ কিছু কুরুচিপূর্ণ কথাবার্তার কল রেকর্ড এলাকাবাসীকে শোনান।

স্থানীয় চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ইউপি সদস্য হেলাল হোসেনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদুল হাসান রাত ৩টার দিকে ইউপি সদস্য হেলালকে থানায় নিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, হেলাল হোসেন নামে চরএলাহীর একজন ইউপি সদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতার হেলালকে আদালতের মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি