বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিবেন’ তাকেই বিজয় করতে হবে : খায়রুজ্জামান মধু

যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামোতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার (৩১ শে অক্টোবর) বিকালে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের যুগ্ম- আহ্বায়ক আবু জুবায়ের শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রাধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন শার্শায় বিএনপির রাজনৈতি করেছি। আমি বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের সরকারের আমলে জীবনবাজি রেখে দলের বিভিন্ন পদে দায়িক্ত পালন করেছি। অনেক ক্ষতি হামলা মামলার শিকার হয়েছি। তবুও দল ত্যাগ করিনি। সামনে আসন্ন জাতীয় নির্বাচন, এ নির্বাচনে শার্শা উপজেলায় আমরা চারজন নমিনেশন পদপ্রার্থী, দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই আসনটি বিজয় করে উপহার দেবো। আর যদি আমাকে নমিনেশন না দেয়, তাহলে যাকে দিবে তার পক্ষে কাঁধে কাঁদ মিলিয়ে কাজ করবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, উপজেলা মৎসজীবি দলের সভাপতি সোহারাব হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মনির ইসলাম মনি, যশোর জেলা কৃষক দলের সদস্য মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল হোসেনসহ, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক