শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মাইনোরিটি রাইটস গ্রুপের সহায়তায় ‘অগ্রগতি সংস্থা’ কর্তৃক বাস্তবায়িত SIRRM প্রকল্পের আওতায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের সদস্যদের জন্য এক মৌলিক মানবাধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট ২০২৬ তারিখে তালা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জান্নাতুল আফরোজ স্বর্ণা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রান্তিক ও অনগ্রসর সম্প্রদায়ের নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন নারী অধিকার ফোরামের সদস্যদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা রাখবে। প্রশিক্ষণটি পরিচালনা করেন SIRRM প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মো: আশরাফুল ইসলাম শাহিন। এতে মানবাধিকার সম্পর্কিত তথ্যবহুল প্রেজেন্টেশন, দলীয় কাজ, বাস্তব জীবনের ঘটনা উপস্থাপন এবং রোল প্লে কৌশলের মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্রিয় রাখা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা তাঁদের নিজেদের ও সম্প্রদায়ের অধিকার রক্ষায় আরো সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সাথে, অনগ্রসর জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান অংশগ্রহণকারীরা।

এই প্রশিক্ষনের উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া সম্প্রদায়ের বা প্রান্তিক নারী নেতৃদের মৌলিক মানবাধিকার বিষয়ক বোঝাপড়া বৃদ্ধি করা, ধর্মী স্বাধীনতা বা বিশ্বাসের অধিকার বিষযক সচেতনতায় ভূমিকা রাখা, মানবাধিকার লঙ্ঘন ও সমস্যা চিহ্নিত কৌশল ও তার বিরুদ্ধে কথা বলার দক্ষতা তৈরি, সামাজিক সম্প্রীতি ও এডভোকেসীর সক্ষমতা বৃদ্ধি করা ইত্যাদি।

একই রকম সংবাদ সমূহ

তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ

তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জনবিস্তারিত পড়ুন

তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উত্তরণের তালার জাতপুর ব্রাঞ্চবিস্তারিত পড়ুন

তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর উপজেলার খানপুর বিলের একটি ঘেরের ভেতরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন