বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপজেলা নির্বাচন

তালায় আমিনুলের দোয়াত-কলমের জনসভা

তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলামের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে।

শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়াত-কলমের এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়াত-কলম প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। জনসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম।

জনসভায় উপস্থিত নেতা-কর্মী-সমর্থকদের কাছে নিজের দোয়াত-কলম প্রতীক মার্কায় ভোট চেয়ে মো. আমিনুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা উন্মুক্ত করে দিয়েছে। এজন্য সাধারণ ভোটারদের হুমকিধামকি দিয়ে ভোট কেন্দ্র থেকে দূরে রাখতে যে পাঁয়তারা চলছে তা সফল হবে না।

উপজেলা পরিষদের বরাদ্দ নিয়ে তিনি প্রশ্ন তুলে তিনি আরও বলেন, স্থানীয় উন্নয়নে উপজেলা পরিষদের বরাদ্দ দিয়ে বড় ধরনের ভূমিকা রাখা যায়। কিন্তু অনেকে উপজেলা পরিষদের কোন কাজ নেই বলে জনগনকে বোকা বানান; যা ভোটারদের সাথে একপ্রকার প্রতরনার শামিল।

মো. আমিনুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে উপজেলার ১৭ টি বিভাগকে সমন্বিত করে প্রত্যান্ত এলাকায় কাজ করবো।

বিশিষ্ট সমাজ সেবক মো.মোশলেম গাজী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. মতিয়ার রহমান, তালা উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য শেখ আব্দুর রশিদ, তালা উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আবুল কালাম, তালা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, খলিলনগর ইউনিয়ন আ. লীগ নেতা মো. দাউদ ফকির, কাজী লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা মো. বিল্লাল হোসেন, আবু হুরায়রা প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯বিস্তারিত পড়ুন

  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার
  • তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন