মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক একজন, ১০ দিনের জেল

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে তালা উপজেলার খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশন কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে শেখ হাফিজুর রহমান নামের এক যুবক আটক হয়েছে।
সে উপজেলার মাগুরা গ্রামের এসকে আব্দুল হামিদের পুত্র।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে তালা থানা পুলিশ হেফাজতে দেয়া হয়।

খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশন কেন্দ্র সচীব যোগেশ চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার (১০ এপিল) ছিল এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষা। এদিন অত্র কেন্দ্রের (সেন্টার নং: ৩৯৫) ১১ নং কক্ষে শেখ হাফিজুর রহমান নামে একজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। তার রোল নং ৭৮৫৪৮২ এবং রেজিষ্ট্রেশন নং ২১১৩৩০৯১৪৩। এ সময় তার ছবির সাথে চেহারা কোন মিল না থাকায় সন্দেহ হয় পরীক্ষকদের। এক পর্যায়ে সে প্রক্সি দিতে আসে বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে ১০ দিনের সাজা দেয়। তবে আটক হাফিজুর রহমানের নাম ও পিতার নামের সাথে পরীক্ষার্থী শেখ হাফিজুর রহমানের নাম ও পিতার নামের মিল আছে বলে জানান তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, ওই কেন্দ্র পরিদর্শনকালে শেখ হাফিজুর রহমানকে সন্দেহ হয়। বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত পরীক্ষকরা তাকে জানান। পরে হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রবেশপত্র যাচাই বাছাই করে নিশ্চিত কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে, তিনি অন্যের পরীক্ষা দিতে গিয়েছেন।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৯টি কেন্দ্রে ২৯৩৫ জন পরীক্ষার্থী থাকলেও ২৭ জন অনুপস্থিত ছিল। মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২৮৭১ জন। এছাড়া প্রক্সি দিতে আসা ঐ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হবে।

তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড