শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আশাশুনির বানভাসী মানুষের মাঝে বিএনপি’র ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকালে আনুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে ৩’শ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও আক্তারুল ইসলাম।

ত্রাণ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন দেবহাটা উপজেলা বিএনপি নেতা ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য স.ম হেদায়েতুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী ও আসাফুর রহমান তুহিন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস, বিএনপি নেতা মশিউর হুদা তুহিন, জাকির হোসেন বাবু, জুলফিকার আলী জুলি,খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রান সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার বিশুদ্ধ পানি, ২ কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ।

এসময় ২০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী এবং ১০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ ২৭ হাজার টাকা বিরন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান