রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের এক মাঠকর্মীকে মারধর ও তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাঠকর্মী তালা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মো. গিয়াস উদ্দীন (৪২) জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার মাঠকর্মী। অভিযুক্ত সুমন সরদার (৩৬) একই গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সুমন সরদারের স্ত্রী খাদিজা বেগম (২২) গত ২৩ ফেব্রুয়ারি জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১৮ মাস মেয়াদে ৯৯ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখে ৬ হাজার ৬৩৩ টাকা করে কিস্তি পরিশোধের কথা ছিল। তবে নিয়মিত কিস্তি পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতেন বলে অভিযোগ করেন মাঠকর্মী গিয়াস উদ্দীন।

অভিযোগে বলা হয়, অক্টোবর মাসের কিস্তি বকেয়া থাকায় রোববার সকালে গিয়াস উদ্দীন টাকা চাইতে সুমনের বাড়িতে যান। এ সময় সুমন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি বাম হাতের বাহুতে কামড় দেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে কিস্তির টাকা চাইতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্তের স্ত্রী খাদিজা বেগম অভিযোগের ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, ৪ নভেম্বর কিস্তির টাকা দেবেন বলে জানালে গিয়াস উদ্দীন ক্ষিপ্ত হন এবং তাঁকে ঝাড়ু দিয়ে মারধর করেন। ঘটনার সময় তাঁর স্বামী সুমন বাড়িতে ছিলেন না বলেও দাবি করেন তিনি।

জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, “আমার কর্মীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা