বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় খাবার পানি সংকট মোকাবেলায় কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ‘খাবার পানি সংকট মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদের সাথে কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে উইক্যান প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার এ কর্মশালার আয়োজন করে। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা উপস্থিত ছিলেন, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি,ধর্মীয় নেতা, উপকারভোগিসহ স্থানীয় সাধারণ মানুষ।
কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুন নাহার, প্রজেক্ট অফিসার, উইমেন জব ক্রিয়েশন সেন্টার, তালা, সাতক্ষীরা।
কর্মশালায় প্রকল্প সমন্বয়কারী মো: ইউনুছ আলী, উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার সম্পর্কে ধারনা দিয়ে বলেন, স্থানীয় এলাকাবাসীর উন্নয়নে এবং সমাজের মানুষের জন্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে। উইক্যান প্রজেক্ট জেলার তালা উপজেলার জলাবদ্ধতার সাথে মোকাবেলা করে টিকে আছে এমন এলাকার পিছিয়ে পড়া সুবিধা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছে। এছাড়া এসকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় সদস্যদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যম তুলে ধরেন। প্রকল্প সমন্বয়কারী বলেন,উক্ত জনগোষ্টির পাশে থাকার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট অনুরোধ জানান।
পরে উইক্যান প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্ম এলাকায় জরিপকৃত পিছিয়ে পড়া অসহায় মানুষের অবস্থার বিভিন্ন তথ্য চিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে উপস্থাপন করে দেখানো হয়, জলবায়ু পবিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় নারী ও কিশোরী মেয়েদের সক্ষমতা সর্বোচ্চ জোর দার করন এবং পানি ও পয়ঃনিস্কাাশন ব্যবস্থায় যৌথ অংশগ্রহন নিশ্চিতকরণ।
উম্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যরা তাদের মতামত এবং এলাকার খাবার পানির সংকট নিরসনে কিভাবে তারা এলাকার সাধারণ মানুষদের পাশে থাকবেন সে বিষয় গুলো তুলে ধরার জন্য অনুরোধ করেন।
এরআগে কর্মশালায় স্বাগত বক্তব্যে ইউপি চেয়ারম্যান খাবার পানি সংকট মোকাবেলায় ইউনিয়ন পরিষদে বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্পের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী