শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমি লিখে না দেওয়ার প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় প্রভাবশালীর নামে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তিনি সম্পত্তি জবর দখলসহ হত্যার হুমকি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তালা উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল জলিল খাঁ’র ছেলে মোঃ মনিরুজ্জামান (৩০)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার দিঘালরআইট গ্রামের আব্দুল হামিদের ছেলে কহিনুর আলম আমার মামা। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ২ নং রোডে বসবাস করেন। মামা কহিনুর আলম তালা উপজেলা সদরের আটারই গ্রামের মোসলেম গাজী এবং তাহার স্ত্রী জামিলা খাতুনের নিকট হতে আটারই মৌজার, এস এ খতিয়ান- ১৮০ এর ৩৩২৮, ৩৩২৯ নং দাগে ১.২৩ একরের মধ্যে ০.১২ একর যা আর এস দাগ নং-১৪৮৩ নং খতিয়ানের ৩৫৫৪ দাগে ০.১২ একর সম্পত্তি ক্রয় করেন। কহিনুর আলম চাকরীর সুবাদে ঢাকায় থাকার কারণে জমি ঠিকঠাক দেখাশুনা করতে না পারায় ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি উল্লেখিত তফশিল বর্ণিত সম্পত্তিটি সাতক্ষীরার বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয় থেকে এফিডেফিট করে সম্পত্তির ক্ষমতা আমার নামে হস্তান্তর করেন। সেই থেকে সেখানে বসতবাড়ী তৈরী করি আমি শান্তিপূর্ণভাবে সম্পত্তি ভোগদখল করে আসছি। জমিটি ক্রয় করার পর থেকে উক্ত সম্পত্তি নিয়ে স্থানীয় মৃত ইসাক সরদারের ছেলে হাফিজুর রহমান (৪৫), মৃত, হোসেন আলী সরদারের ছেলে মোঃ মমিন সরদার (৫০), মিজানুর রহমান খোকনের স্ত্রী রেহেনা পারভিন (৩৫) এর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, উক্ত বিরোধকে কেন্দ্র করে তারা প্রায় সময়ে আমার সম্পত্তি জবরদখল করার চেষ্টা করে এবং সম্পত্তি তাদের নামে রেজিস্ট্রি করে দিতে হবে বলে নানা ধরনের জীবননাশের হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উল্লেখিতরা আমার সম্পত্তিতে গিয়ে তাদের নামে লিখে দিতে বলে, না হলে সম্পত্তিতে কোন কার্যক্রম পরিচালনা করতে দিবে না বলে হুমকি দেয়ে। বিষয়টি নিয়ে তালা থানায় অভিযোগ দিলে কোন সুরাহ হয়না। এঘটনার পর গত ২ ডিসেম্বর সকাল ১০ টার দিকে হাফিজুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা জমিতে থাকা টিনের বসতবাড়ীতে হামলা চালায়। যেটার ভিডিও ফুটেজ সংরক্ষণে রয়েছে। তারা বাড়ির সিমানা প্রাচীর ভাংচুরের পাশাপাশি প্রায় তিন হাজার ইটসহ রড সিমেন্ট লুটপাট করে নেয়। এসময় বাঁধা দিতে গেলে তারা আমাকে বেদম মারপিট করে। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার তরে তালা হাসপাতালে ভর্তি করেন। হাফিজুর রহমান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পুনরায় জমিতে জবরদখলসহ নিজেদের আয়াত্তে নেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি উল্লেখ করে ইতোমধ্যে আদালতে শরণাপন্ন হয়েছি।

এদিকে, হাফিজুর রহমানসহ তার সন্ত্রাসী বাহীনি প্রতিনিয়ত আমাকেসহ আমার পরিবারের সদস্যদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তাদের হুমকি ধামকিতে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তদেরকে আইনের আওতায় আনার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা