শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জলাবদ্ধতা থেকে মুক্তি সহ অবকাঠামোগত উন্নয়ন দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা চত্বরে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা তালা উপজেলায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রূপান্তরের জোর দাবি জানান।

উপজেলা নাগরিক কমিটি ও তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম এর সভাপতিত্বে ও উপজেলা নাগরিক কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউ্দীন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লু রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই,নাগরিক কমিটির সহ-সভাপতি ডাঃ জাকির হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউপি সদস্য শেখ আব্দুল রাজ্জাক, শিক্ষক মিজানুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন প্রমুখ।

পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল মাধ্যমে জেলা প্রশাসকের কাছে তালা উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, “তালা উপজেলায় উন্নয়নকাজ পিছিয়ে থাকায় সাধারণ জনগণ নানান সমস্যায় জর্জরিত।

জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ থেকে মুক্তি পেতে দ্রæত খাল খনন এবং টিআরএম প্রকল্প চালু করতে হবে।” তারা আরও বলেন, “উপজেলা ভূমি অফিস স্থাপন না থাকায় জনগণকে বিভিন্ন জমিজমা সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া, তালাকে পৌরসভায় উন্নীত করলে নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবির দ্রæত বাস্তবায়নের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান