বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় অবৈধভাবে ভারতে গমনকালে নারী দালালসহ আটক- ২

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে মানব পাচারকারী ভারতীয় নারী দালালসহ ০২ জনকে আটক করেছে বিজিবি।

ভারতে গমনকালে আটক হওয়া ব্যক্তির নাম তরুন কান্তি মন্ডল (৩২)। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের অন্নদা মন্ডলের ছেলে এবং পাচারকারী ভারতীয় নাগরিক হলেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের মেয়ে কল্যাণী সরকার (২৫)।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বেলা ৫ টার দিকে লক্ষীদাড়ী নামক স্থান থেকে তাদেরকে আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল ভারতে চাকুরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী শ্রীমতি কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে ভোমরার লক্ষীদাড়ি এলাকায় আগমন করে।

এ সময় তারা সীমান্তে গমনকালে মেইন পিলার ৪ এর নিকট হতে বিজিবি টহলদল আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশী করে ০১টি মোবাইলফোন ও ০১টি ভারতীয় আদার কার্ড পাওয়া যায়। তাছাড়া, বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডলের দেয়া ঠিকানার স্থানীয় মেম্বার/গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করলে বর্ণিত ব্যক্তি উক্ত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে জানতে পারে।

বিজিবি অধিনায়ক জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার