মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা

সাতক্ষীরার তালায় মাদক, অনলাইন জুয়ার এজেন্ট ও পতিতা ব্যবসায় রমরমা বানিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মহান্দী পূর্ব পাড়ায় মোহাম্মদ মোড়ল ও তার ছোট স্ত্রী আয়েশা বেগম দম্পতির বিরুদ্ধে।
ফাঁকা বাড়িতে প্রশাসনের নাকের ডগায় এমন নেককারজনক ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।এলাকাবাসীর দাবি মোহাম্মদ মোড়ল ও তার স্ত্রী আয়েশা দম্পতির কারনে এলাকায় মাদক, জুয়া ও পতিতা ব্যবসায় নষ্ট হচ্ছে যুব সমাজ,গ্রাম ও অর্ধশত পরিবার। এখনই তাদের এই অবৈধ ব্যাবসা বন্ধ ও
প্রতিকার পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ও তাদের ফাঁদে পড়ে নিঃস্ব ভুক্তভোগী পরিবার। মোহাম্মদ মোড়ল মহান্দী একালার মৃত সাকা মোড়লের পুত্র।
ভুক্তভোগী খায়রুল মোড়ল জানান,তার মা কিডনি রোগে মারা গেছে মাসখানেক হলো। আমাকে নানা প্রলোভন দেখিয়ে তাদের ফোনে জুয়ার টাকা ঢুকিয়ে জুয়া খেলে।তার কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ৭০ হাজার টাকা নিয়ে নেয়।পরে তিনি টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করতে থাকে। গত ৫ জুন রাতে বাজার থেকে খায়রুকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়।
বাড়িতে যাওয়ার পরে তাকে গাছের সাথে বেঁধে রেখে সারারাত বেধড়ক মারপিট করে তার কাছে টাকা দাবি করে। এসময় জীবন বাঁচাতে তিনি টাকা দিতে রাজি হলে সেটা ভিডিও করে রাখে মোহাম্মদ মোড়ল।

তিনি নিজের জীবন সহ এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
খায়রুল মোড়ল আরও জানান, মোহাম্মদ মোড়ল ও তার স্ত্রী আয়শা বাইরে থেকে বিভিন্ন মেয়ে নিয়ে এসে পতিতা ব্যবসা করে এবং গাঁজা ও ইয়াবা বিক্রি করে।

মোহাম্মদ মোড়ল ও আয়েশা দম্পতির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। মহান্দী গ্রামের নাজিমুদ্দিন পুত্র আকিমুদ্দিন’র গোয়াল ঘর থেকে জোরপূর্বক গরু ধরে নিয়ে যায় এই দম্পতি। এছাড়াও মৃত কিনু মোড়লের মেয়ে ও বৌএর কাছ থেকে সোনার রুলি ও চেন ছিনিয়ে নেয় এই চক্রটি। এই নিয়ে স্থানীয় ভাবে কয়েক দফায় সালিশ হলেও কোন সুফল মেলেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, এই দম্পতির অবৈধ ব্যবসা দীর্ঘদিনের। এলাকার যুব সমাজ ও পরিবেশ নষ্ট করেছে এই দম্পতি। মাদক ও জুয়ার জিরো টলারেন্স নীতিতে এই দম্পতি আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সুশীলসমাজ সহ এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি

বাবা ছাড়া আমাদের কেউ নেই। আমার বাবা বাঁচতে চান। কিন্তু বাবার ফুসফুসবিস্তারিত পড়ুন

ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা

তালা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম মহিউদ্দিন এর পুত্র তালারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামেরবিস্তারিত পড়ুন

  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা