তালায় পুকুর খননের সময় অস্ত্র উদ্ধার


সাতক্ষীরার তালা উপজেলার পুকুরের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা চত্বরের একটি পুকুর খননের সময় অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটারগান উদ্ধার করে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, বেশকিছু দিন ধরে উপজেলা চত্বরের পাশে একটি পুকুর খননের কাজ চলছিল। সোমবার দুপুর পৌনে তিনটার দিকে মাটি কাটার সময় কয়েকজন শ্রমিক একটি অস্ত্র সাদৃশ্য বস্তু দেখতে পেলে স্থানীয়রা ঘটনাটি থানায় জানায়। পরে পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় ওয়ান সুটারগানটি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, অস্ত্রটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন


