শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বাল্যবিয়ের দায়ে কনের মাকে জরিমানা

সাতক্ষীরার তালায় ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে বিয়ে করার অপরাধে কনের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন। উপজেলার কুমিরা গ্রামের রনজিত সরকারের স্ত্রী শ্যামলী সরকারকে উক্ত জরিমানা করা হলে তিনি তা নগদে পরিশোধ করে দেন।
 সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে উক্ত জরিমানা করা হয়। এ সময় বাল্যবিযের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মেয়েকে ছেলের বাড়ি থেকে ফিরিয়ে আবারও স্কুলের পাঠানোর প্রতিশ্রুতি প্রদান করে মুচলেকা গ্রহণ করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, গোপনে সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের বিনয় সরকারের পুত্র প্রসেনজিৎ সরকারের সাথে কুমিরা গ্রামের ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর বিয়ে হয়। কুমিরা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের গত বছরের সদস্য ঐ ছাত্রীর মাকে  রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে তার মাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক