রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার

সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নিশিতা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে। সে উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক ও মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে।

সোমবার (০৯ফেব্রæয়ারী) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর- গাছা ব্রীজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত বাবা-মেয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হয়েছেন। ছিনতাইকারী ঐ যুবক খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামে খালেক সরদারের ছেলে সজীব সরদার (৩২) বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষক।

ভুক্তভোগী কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডল জানান, সকালে মেয়ের পাসপোর্ট তৈরি সংক্রান্ত কাজে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সামনে থেকে আমার মোটর সাইকেল গতিরোধ করার চেষ্টা করে সজীব নামের যুবক। এসময় পরিস্থিতি খারাপ বুঝে আমার মোটর সাইকেলের গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি। সজীব আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে আমার মেয়ের হাত টেনে ধরে এবং মাথায় জোরালো আঘাত করে। এসময় আমি গাড়ির গতি কমালে কৃষ্ণনগর-গাছা ব্রীজ সংলগ্ন স্থানে গিয়ে সজীব আমাকে আটকিয়ে বেধড়ক মারপিট করে। এসময় আমি মাটিতে লুটিয়ে পড়লে সে আমার বুকের উপর লাথি মারে এবং আমাকে তল্লাসী চালিয়ে কাছে থাকে ১ হাজার টাকা নিয়ে নেয়।

এসময় সজীব আমাকে বলে, তোকে বহুদিন ধরে খুজছি, আমাকে সময়মতো টাকা না দিলে তোকে এলাকায় ঠুকতে দেওয়া হবে না। এসময় তিনি আরও বলেন, সজীব নামের ওই যুবক এলাকায় নেসাগ্রস্থ হিসেবে পরিচিত এর আগেও নেশার টাকা যোগাড় করতে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিল। সে কোন দলের রাজনীতির যুক্ত আছে কিনা জানিনা তার এই ছিনতাই কর্মকান্ডের সাথে আসন্ন নির্বাচনের কোন সম্পর্ক নেই।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা। খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের উপর আক্রমন করা ঐ যুবক এলাকায় নেসাগ্রস্থ হিসেবে চিহ্নিত। তাকে অতিদ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, বিষয়টি শুনেছি এবং ভূক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক